ফেসবুক গ্রুপে ডিল? টাকা রাখুন PermiSync-এ।
বায়ারের টাকা PermiSync-এ নিরাপদে জমা থাকে। সেলার সব দিলে আর বায়ার সব বুঝে পেলে তবেই টাকা সেলারের কাছে যায়। মিডলম্যান খোঁজার ঝামেলা নেই।
কীভাবে কাজ করে দেখুনকীভাবে কাজ করে
ডিল বানিয়ে লিংক শেয়ার
সেলার বা বায়ার ডিল বানায়, দাম আর শর্ত ঠিক করে। লিংক Messenger বা WhatsApp-এ পাঠায়। অন্যজন প্রোফাইল, ভেরিফিকেশন % আর রিভিউ দেখে এক্সেপ্ট করে।
টাকা PermiSync-এ জমা
বায়ার bKash, Nagad বা Rocket-এ PermiSync-কে টাকা পাঠায়। আমরা যাচাই করার পর সেলার এনক্রিপ্টেড ভল্টে অ্যাকাউন্টের তথ্য দেয়।
বুঝে পেলে তবেই রিলিজ
বায়ার চেকলিস্ট মিলিয়ে কনফার্ম করে। ওয়ারেন্টি সময় শেষে ফি কেটে টাকা সেলারের bKash/Nagad-এ পাঠানো হয়। সমস্যা হলে ডিসপিউট।
কী কী ডিল করা যায়
গেম অ্যাকাউন্ট
লগইন, বাইন্ড বদল আর আইটেম মিলিয়ে নেওয়ার চেকলিস্টসহ।
ইউটিউব চ্যানেল
Primary Owner হস্তান্তর আর রিকভারি তথ্য বদলের চেকলিস্টসহ।
ডোমেইন ও ওয়েবসাইট
রেজিস্ট্রার ট্রান্সফার, হোস্টিং আর ফাইল বুঝে নেওয়া।
সফটওয়্যার লাইসেন্স
কী বা অ্যাকাউন্ট কাজ করছে কিনা দেখে তবেই টাকা ছাড়ে।
ডিজিটাল সার্ভিস
ডিজাইন, ডেভেলপমেন্ট, লেখা: কাজ বুঝে পেলে পেমেন্ট।
অন্যান্য ডিজিটাল আইটেম
নিষিদ্ধ তালিকার বাইরে যেকোনো বৈধ ডিজিটাল জিনিস।
ফি
প্রতি ডিলে 4% (সর্বনিম্ন ৳30)। ফি বায়ার দেবে, সেলার দেবে, নাকি অর্ধেক-অর্ধেক, ডিল বানানোর সময় ঠিক করবেন। ডিল বাতিল বা রিফান্ড হলে ফি সহ পুরো টাকা ফেরত। কোনো লুকানো চার্জ নেই।